27.9 C
Chittagong
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যআবারো বাড়লো আলুর দাম

আবারো বাড়লো আলুর দাম

বাজারে নতুন আলুর সরবরাহ বাড়লেও এখনো নিয়ন্ত্রণে আসেনি দাম। গত চার-পাঁচ দিনে কেজিতে আরও ৫ থেকে ১০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে আলু।

ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ ডিসেম্বর আলু আমদানির অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। বাজারে এখন ভারতীয় আলুর সরবরাহ নেই। হিমাগারগুলোতে পুরোনো আলু প্রায় শেষ। নতুন আলু পুরোদমে ওঠা শুরু করেনি।

ফলে চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান পড়েছে। এ কারণে দাম বাড়তির দিকে।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার, কাজিড় দেউরি, কর্ণফুলী মার্কেট ও বক্সির হাটে গিয়ে দেখা গেছে, নতুন ও পুরোনো দুই ধরনের আলুর কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।

তবে বড় বাজারের তুলনায় এলাকাভিত্তিক ছোট বাজার ও মহল্লায় দাম আরও বেশি। পাড়ার দোকান থেকে কিনতে গেলে ক্রেতাকে খরচ করতে হচ্ছে কেজিতে ৭৫ থেকে ৮০ টাকা।

চার-পাঁচ দিন আগে দুই জাতের আলু ৬০ থেকে ৭০ টাকায় কেনা গেছে। আলুর বর্তমান এ দর গত বছরের তুলনায় তিন গুণেরও বেশি।

সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, গত বছরের এ সময় আলুর কেজি ছিল ২০ থেকে ২৫ টাকা।

জেএন/পিআর