26.7 C
Chittagong
শনিবার, ১৮ জুলাই ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশহকার্স মার্কেটে আগুন, পুড়ল ৪ দোকান

হকার্স মার্কেটে আগুন, পুড়ল ৪ দোকান

লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় অবস্থিত হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের ভগবতি ভান্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরও দু’তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ভগবতি ভান্ডার, ফিরোজ স্টোর, লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও মুসলিম লাইব্রেরি পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।