25.3 C
Chittagong
শনিবার, ১৮ জুলাই ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাওয়ারেন্ট তামিলে জেলায় শ্রেষ্ঠ বোয়ালখালীর এএসআই সাইফুল

ওয়ারেন্ট তামিলে জেলায় শ্রেষ্ঠ বোয়ালখালীর এএসআই সাইফুল

চট্টগ্রাম জেলায় ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ হয়েছেন বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম।

রবিবার (২ জুন) সকাল ১১টায় নগরীর হালিশহর পুলিশ লাইন সিভিক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই সাইফুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্।

জানা গেছে, ২০২৩ সালের ২৬ মার্চ বোয়ালখালী থানায় যোগদান করেন এএসআই সাইফুল। তিনি এ নিয়ে তিনবার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।

এই জন্য এএসআই সাইফুল ইসলাম জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।