26.1 C
Chittagong
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো‌দি

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো‌দি

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকায় ভারতীয় হাইক‌মিশন রোববার (১৬ জুন) এক বার্তায় প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে নরেন্দ্র মোদির শু‌ভেচ্ছা জানা‌নোর তথ্য জানায়।

হাইক‌মিশন জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেছেন, এই উৎসবটি আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।

তিনি ঈদুল আজহাকে বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বর্ণনা করেছেন। চি‌ঠি‌তে ভার‌তের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।