24.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামট্রাকের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল বাইক আরোহীর

ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল বাইক আরোহীর

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট এলাকায় মোটরসাকেল দুর্ঘটনায় আর কে নয়ন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ সাহেদ (১৮) নামে আরও এক আরোহী আহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে বাইক থেকে ছিটকে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে।

মৃত যুবক নয়ন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজী রহমত আলী সারাং বাড়ি প্রকাশ মওলার বাড়ির মরহুম ফজলুল কবিরের ছেলে।

জানা গেছে, নয়ন তার কয়েকজন বন্ধুসহ মোটরসাকেল যোগে এক আত্মীয়ের বিয়েতে যায়। পরে বিয়ে থেকে পতেঙ্গা সুমুদ্র সৈকতে ঘুরতে যায়।

বাড়ি ফেরার পথে মুহুরীহাট এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। নয়নের সঙ্গে থাকা সাহেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার অফিসার্স ইনচার্য মোহাম্মদ মফিজুর।