20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকোতোয়ালী থানা পুলিশের অভিযানে ধরা ৫ ছিনতাইকারী

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ধরা ৫ ছিনতাইকারী

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) রাতে পরিচালিত এ অভিযানে দেশীয় তৈরি চারটি স্টিলের টিপ ছোরাসহ ৫ জনকে আটক করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশ দাবি করছে আটক ৫ জনই ছিনতাইকারী।

আটকরা হলেন, মো. মামুন (২৮), মো. শহিদুল ইসলাম জিসান (২৯), মো. সজীব (২৭), মো. শাকিল (২৪) ও সাঈদ হোসেন (২৪)।

আজ বুধবার (২৬ জুন) সকালে কোতোয়ালী থানার ওসি এম ওবায়দুল হক আটকের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, তাদের কাছে গোপন সোর্সের তথ্য ছিলো। সোর্স জানায়, ১০-১২ জনের একটি গ্রুপ দেশীয় তৈরি অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দ্যোশে নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এখবরে তাৎক্ষণিক টিম কোতোয়ালী অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।