27.2 C
Chittagong
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন!

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন!

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনা (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (৭ জুলাই) রাতে সাড়ে দশটার দিকে স্টেশন রোডের নূপুর মার্কেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে এ ঘটনায় নিহত যুবকের পিতা থানায় এসে অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন।

এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, মনার সাথে ভাতের হোটেল নিয়ে দীর্ঘদিন ধরে অপর এক যুবকের দ্বন্ধ চলছিল।

রবিবার রাতে ফের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মনাকে মারধর করে এবং তার পায়ে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে মনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারে করা হবে।