28.6 C
Chittagong
শনিবার, ১৬ মে ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনচলে গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যানেন ডোহার্টি

চলে গেলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যানেন ডোহার্টি

বিনোদন ডেস্ক :

অবশেষে ক্যানসারের কাছে হার মানলেন ৫৩ বছর বয়সী হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই শনিবার (১৩ জুলাই) শনিবার মারা এই অভিনেত্রী

অভিনেত্রীর মুখপাত্র লেসলি স্লোন মৃত্যর বিষয়টি নিশ্চিত জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু বছর ক্যানসারের সাথে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি।

ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি ২০১৫ সালে সামনে আনেন শ্যানেন। জানিয়েছিলেন স্তন ক্যানসারের কথা।

২০২৩ সালে তিনি জানিয়েছিলেন তার শরীরে এই রোগ আরও ছড়িয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হেরে গেলেন তিনি।

নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ‘বেভারলি হিলস ৯০২০১০’-এ হাই স্কুল ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’র চরিত্র তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।

তবে ১৯৯৪ সালে ‘বেভারলি হিলস’-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালীন ধারাবাহিকের সহ-অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়ান তিনি। এরপর সরে যান শো থেকে।

১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা ‘চার্মড’ সিরিজেও কাজ করে জনপ্রিয়তা পান ডোহার্টি। নব্বই দশকে ‘অলমোস্ট ডে’ এবং ‘মালারটস’ সিনেমায় অভিনয় করেন তিনি।

২০০২ এবং ২০০৩ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর ‘দ্য রেন্ডারিং’ এবং ‘ভিউ অব টেরর’ সিনেমাটি।