14.7 C
Chittagong
রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদঅর্থ-বাণিজ্যহিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অর্থ বাণিজ্য ডেস্ক :

ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময় উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সে দেশের ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।