20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামঅল্পদিনেই সুনাম কুড়িয়েছে "আকবর শাহ মাংস বিতান"

অল্পদিনেই সুনাম কুড়িয়েছে “আকবর শাহ মাংস বিতান”

অর্থ-বাণিজ্য ডেস্ক :

নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পন্য স্বপ্লমূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বিশেষ উদ্দ্যোগ নিয়েছে চট্টগ্রামের বিশ্বস্ত প্রতিষ্ঠান “আই কমোডিটিস।

এরই অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর আকবর শাহ মোড় থেকে মাত্র ২শ গজ দূরে অবস্থিত ” আকবর শাহ মাংস বিতান”। যেখানে অর্গানিক গরুর মাংস পাওয়া যায় একদম সূলভ মূল্যে।

খোঁজ নিয়ে জানা যায়, এখানে মাত্র ৯৫০ টাকা কেজিতে সলিড রানের গোশত, ৭৫০ টাকায় সিনার এবং ৭শ টাকা কেজি দরে মিক্স গোশত পাওয়া যায়।

এ প্রতিষ্ঠান থেকে মাংস কিনতে আসা ক্রেতা নাহিদ হাসান জানায়, বিশ্বস্ততার কারণেই এখানে আসা। অন্য দোকানে মাংসের নামে কি দেয়, তা বলা কষ্টকর।

এখানের মাংসের বেশ সুনাম শুনেছি এবং নিজেও কয়েকবার নিয়েছি, বেশ ভালো পড়েছে। তাই আবার নিতে আসলাম।

আজমেরী লাকি নামে এক গৃহিনী বলেন, আমি এ প্রতিষ্ঠান থেকে প্রতি সপ্তাহে নুন্যতম এক কেজি গোশত ক্রয় করি। আমার মতে চট্টগ্রাম নগরীতে মাংস বিক্রির যত প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সেরাদের সেরা “আকবর শাহ মাংস বিতান”

আই কমোডিটিস এর উদ্যোক্তার সাথে কথা হলে তিনি জানায়, চারদিকে এত ভেজালের ভীড়ে ভালো মাংস খুঁজে পাওয়া এবং মানে ও ওজনে ভালো পাওয়া অনেক কষ্টসাধ্য। যার কারণে আমরা সূলভমূল্যে পন্য বিক্রির এই উদ্যোগ নিয়েছি, মানুষের বেশ সাড়া পাচ্ছি।