27.2 C
Chittagong
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনফের এক হয়েছেন পরীমনি ও শরিফুল রাজ

ফের এক হয়েছেন পরীমনি ও শরিফুল রাজ

বিনোদন ডেস্ক:

ফের এক হয়েছেন পরীমনি ও শরিফুল রাজ। বুধবার রাতে সন্তানসহ রাজ ও পরীমনিকে একসঙ্গে দেখা গেল। এতে প্রায় তিন মাস পর দ্বন্দ্ব ভুলে এক ছাদের তলায় ফিরলেন তারা। 

ওই দিন রাতে গান বাংলা টেলিভিশন চ্যানেলের অফিসে রাজ, পরীমনি ও রাজ্যকে নিয়ে কেক কাটেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী।

এমন একটি ভিডিও ও বেশ কয়েকটি ছবি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাপসের ফেসবুক ভেরিফায়েড পেজে প্রকাশিত হয়।

নিচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’ এরপর পারিবারিকভাবেই দুজনের সময় কাটছে। আর ছেলের সঙ্গেই সময় কাটছে দুজনের।

তবে এ ক্ষেত্রে রাজ ছেলেকে অনেক দিন পর কাছে পেলেন। ফলে সারা দিন ছেলের সঙ্গেই কাটছে। কখনো এটা করছেন, ওটা করছেন।

রাজ বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি।

অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে। আমি ও পরীমনি একসঙ্গেই আছি। গত রাতে বাসায় ফিরেছি। ঠিকঠাক আছি, ভালো আছি।

বাবুকে সময় দিচ্ছি। এ কারণে এখন বেশি কথা বলতে পারছি না।’

গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তার পর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এরপর ভক্তরাও ধরে নেন, তা হলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমনি।