28.8 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশমহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মহেশখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের মহেশখালীতে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী মুখ মন্ডল বিকৃত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকায় একটি পান বরজের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লাশ পড়ে থাকতে দেখে পানের বরজ মালিক ও স্থানীয়রা বিষয়টি থানাকে অবহিত করেন। পরে মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

লাশের পরনে একটি হলুদ প্যান্ট ছিলো। তবে মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষনিক লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। কয়েকদিন আগে অন্য কোথাও যুবককে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছেন বলে ধারণা স্থানীয়দের।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কে বা কারা এই লাশটি এখানে রেখে গেছে এবং এর পেছনের ঘটনা কি তা খতিয়ে দেখতে কাজ করছে মহেশখালী থানা পুলিশ।