26.1 C
Chittagong
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী রাজস্ব কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।

চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ গতকাল রোববার জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ভ্যাটদাতা থেকে ঘুষ গ্রহণের যে অভিযোগ উঠেছে, সেটির প্রাথমিক সত্যতা মেলায় আব্দুল আলীমকে সুষ্ঠু তদন্তের স্বার্থে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা প্রয়োজন।

ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি সদর দপ্তরে নিয়মিত হাজিরা দেবেন এবং বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারবেন না।

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যস্ত এটি বলবৎ থাকবে।