27.8 C
Chittagong
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামখালেদা জিয়ার মৃত্যুতে সিএমইউজের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে সিএমইউজের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক অভিজ্ঞ, সংগ্রামী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।

সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, বহু উত্থান-পতনের মধ্যে দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন, আধিপত্যবাদবিরোধী লড়াই, সংসদীয় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক ও দেশের গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

শোক বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশের যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজেই পূরণ হওয়ার নয়। এ শোক শুধু একটি দলের নয়, সমগ্র জাতির।

দেশে মুক্ত গণমাধ্যম চর্চা ও চট্টগ্রামের সাংবাদিকদের আবাসনের জন্য বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে সিএমইউজে।