আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসন থেকে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
তিনজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান রিটার্নিং কর্মকর্তা।
এ আসন থেকে মনোনয়ন বৈধ হওয়া তিন প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী নাজমুল মোস্তাফা আমিন, বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরীফুল আলম চৌধুরী।
রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

