24.9 C
Chittagong
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচান্দগাঁও থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চান্দগাঁও থেকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার পটিয়া থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত হোসেন সিজান (২০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চান্দগাঁও থানা থানাধীন খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায় গ্রেপ্তার সিজান পটিয়া উপজেলার দক্ষিণ ঘাটা এলাকার নাসির উদ্দিনের ছেলে। সে গত বছরের ২০ আগষ্ট পটিয়া থানায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০২০) এর ৭/৯(১)/৩০ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি।

গতকাল সন্ধ্যার দিকে তার অবসআন নিশ্চিত হয়ে মহানগরীর চাঁদগাঁও থানাধীন খাজা রোড এলাকায় অভিযান চালায় র‌্যাবের টিম। অভিযানে গ্রেপ্তার হয় পলাতক এ আসামী।

আজ রবিবার সকালে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিজানকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।