26.7 C
Chittagong
শনিবার, ১৮ জুলাই ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামরাবার গাছে বাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

রাবার গাছে বাইকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাবার গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়। এতে আহত হয়েছে আরও দুজন।

আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের সেলফি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম রিয়াজ উদ্দিন। বয়স ২০ বছর। সে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর বালুটিলা ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের হুদা মিয়া ছেলে।

জানা গেছে, রিয়াজ বৃহস্পতিবার তার আরও দুই বন্ধুকে মোটরসাইকেলটি চালিয়ে উপজেলার সেলফি সড়কে ঘুরতে আসে। সড়কে দ্রুতগতিতে মোটারসাইকেল চালাতে গিয়ে সেটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে সড়কের পাশে রাবার গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারায় রিয়াজ। আহত হয় ২ জন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে জানায় দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজের হোসেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।