27 C
Chittagong
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিরোনামক্যাম্পে রোহিঙ্গা কিশোরীর আত্মহত্যা

ক্যাম্পে রোহিঙ্গা কিশোরীর আত্মহত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৭ জুলাই) সন্ধ্যার দিকে বালুখালী ১০ নম্বর ক্যাম্পের এইচ-৪৬ ব্লকে এ ঘটনা ঘটে।

মৃত ওই কিশোরীর নাম দিল কাইছ। বয়স ১৪ বছর। সে ক্যাম্পের এইচ-৪৬ ব্লকের ইবাদ উল্লাহর মেয়ে।

স্থানীয় রোহিঙ্গারা জানান, গতকাল দুপুরে বাবা-মায়ের সাথে দিল কাইছের কথা কাটাকাটি হয়। কি কারণে কথা কাটাকাটি হয়েছে তা আমরা জানিনা। হয়তো এই কারণে রাগ করে গলায় ফাঁস দিয়ে সে আত্নহত্যা করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।