28.8 C
Chittagong
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কদমতলী রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ষাটোর্ধ বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বললেন ওসি।

এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মৃত বৃদ্ধের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানা গেছে।