24.4 C
Chittagong
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিচট্টগ্রাম নগর বিএন‌পি নেতা তোতনকে দল থেকে বহিষ্কার

চট্টগ্রাম নগর বিএন‌পি নেতা তোতনকে দল থেকে বহিষ্কার

রাজনীতি ডেস্ক :

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষ‌রিত এক আদেশে এই বিষয়টি নি‌শ্চিত করা হয়।

এতে বলা হয়, দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ নানা অনাচারের সুস্পষ্ট অভিযোগ থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে এস কে খোদা তোতনকে বহিষ্কার করা হলো।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলা হয় আদেশে।