27.6 C
Chittagong
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাচন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম ঢাকায় গ্রেপ্তার

চন্দনাইশের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠজন, তার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবেক চেয়ারম্যান জসীম উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম জানান, বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসিম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।