20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবোয়ালখালীতে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান গ্রেপ্তার

বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুননগোপাড়া স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক রাশেদুল হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার জোটপুকুর পাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ছনদণ্ডী গ্রামের বাদুড়তল এলাকার মাহমুদ আলীর ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, রাশেদ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।