27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাপটিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা সাজ্জাদ বাকলিয়ায় গ্রেপ্তার

পটিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা সাজ্জাদ বাকলিয়ায় গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পটিয়া পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো. সাজ্জাদ হোসেন( ২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন পটিয়া পৌরসভা কাগজিপাড়ার মীর মোহাম্মদ হারুনের ছেলে।

এ বিষয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করা নিয়ে বাকলিয়া থানায় হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।