33.1 C
Chittagong
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদলিডদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

কনকনে শীতে হাড় কাঁপছে পঞ্চগড় জেলার মানুষ। গত এক সপ্তাহ যাবত জেলায় বেড়ে চলেছে শীতের তীব্রতা।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে পঞ্চগড়েরর তেঁতুলিয়া উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সোমবার রেকর্ড হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশা ঢেকে থাকছে গোটা জেলা। সেই সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। সকাল গড়িয়ে সুর্যের দেখা মিললেও নেই উত্তাপ।

ফলে শীতের কারণে যেমন জনজীন বিপর্যস্ত, তেমনি বিপাকে পড়েছে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। দিনে বেলায় যানবাহনগুলো চলছে হেড লাইট জ্বালিয়ে।