20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচবি শিক্ষক সাইদুল সরকার সাময়িক বরখাস্ত

চবি শিক্ষক সাইদুল সরকার সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)’র সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে নতুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬২তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাইদুল ইসলাম সরকারকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গঠিত ২য় তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চবি শিক্ষক সাইদুল ইসলাম সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়া, যৌন হয়রানি, বিভাগীয় আসবাবপত্র জোরপূর্বক দখল, অফিসরুমকে দলীয়করণ, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং মিথ্যা তথ্য দিয়ে বিদেশি স্কলারশিপের আবেদন করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমি এখনো কোন তথ্য জানি না। তবে তদন্ত হয়েছে, আমাকে ডেকেছিল। আমি আমার কথা বলেছি। এরপরে এখনো কোন কাগজপত্র পাইনি।’

প্রসঙ্গত, সাইদুল ইসলাম সরকার আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য। জুলাই অভ্যুত্থানের ঘোরবিরোধিতার কারণে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন বিভাগের শিক্ষার্থীরা।