20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামআনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে মিলল যুবকের লাশ

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন নামে ১৯ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ইয়াছিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। সে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টার দিকে ইয়াছিন পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এক পর্যায়ে পুকুর ঘাটে স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে মরিয়ম হোটেলের মালিক ও স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।

দুপুর ১২টার দিকে তারা এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর দুপুর ১ টার দিকে পুকুর থেকে ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান।