15.3 C
Chittagong
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাআনোয়ারায় সাবেক ইউপি চেয়ারম্যান হিরু কোতোয়ালীতে গ্রেপ্তার

আনোয়ারায় সাবেক ইউপি চেয়ারম্যান হিরু কোতোয়ালীতে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (২ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হিরু উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

প্রায় পাঁচ বছর আগে স্থানীয় বিএনপির একটি মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানালেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

আজ রবিবার (৩ আগস্ট) সকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন হিরু।

তার বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলাসহ একাধিক মামলা রয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।