27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর কনটেইনার বার্থে (এম এইচ চৌধুরী লিঃ) কর্মরত ছয়জন ল্যাসিং আন-ল্যাসিং শ্রমিককে দীর্ঘ প্রায় এক মাস ধরে অন্যায়ভাবে চাকরি থেকে বিরত রাখার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর ল্যাসিং আন-লেসিং শ্রমিক ইউনিয়ন (সিবিএ)।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় বন্দর ৪ নম্বর জেটি গেট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইকবাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের কারণ দর্শানো নোটিশ কিংবা ন্যায্য প্রক্রিয়া ছাড়াই ছয়জন শ্রমিকের গেট পাশ নবায়ন বন্ধ রেখে তাদের কর্মস্থলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও শ্রমিক স্বার্থবিরোধী।

তারা অবিলম্বে সংশ্লিষ্ট শ্রমিকদের গেট পাশ নবায়ন করে চাকরি পুনর্বহালের জোর দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে শ্রমিক ইউনিয়ন আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি লিয়াকত আলী, সিনিয়র সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি শাহ জামান ও সবুজ, যুগ্ম সম্পাদক মো. মোক্তার হোসেন (১), মো. জয়নাল (২), অর্থ সম্পাদক মো. পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, সহ সাংগঠনিক সম্পাদক মো. হারুন, দপ্তর সম্পাদক নুরুল আকতার, প্রচার সম্পাদক শাহীদুল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. আজিম এবং কার্যকরী সদস্য মো. জামাল।

চাকরিচ্যুত শ্রমিকরা হলেন- মো. আব্দুল মোমিন, নুরুল আকতার, নুরুল আমিন, মো. মনজুরুল আলম, আব্দুল আজিজ ও মো. দুলাল।

মানববন্ধন চলাকালে শ্রমিকদের ব্যানার-ফেস্টুন বহন করতে দেখা যায় এবং তারা অবিলম্বে চাকরি ফেরত দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।