27.9 C
Chittagong
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বিমানের সিটের নিচে মিলল বিপুল স্বর্ণ

চট্টগ্রামে বিমানের সিটের নিচে মিলল বিপুল স্বর্ণ

শারজাহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার সময় গোপন তথ্যের ভিত্তিতে বিমানটিতে অভিযান চালিয়ে বিমানের সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জব্দ করা স্বর্ণের ওজন ৪ কেজি ৫শ ৪০ গ্রাম।

বিমান বন্দরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, তদের কাছে আগে থেকে গোপন তথ্য ছিলো শারজা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG-152) ফ্লাইটে বিপুল পরিমাণ স্বর্ণ রয়েছে।

এ খবরে শনিবার সকাল সাড়ে ৮টার সময় যৌথভাবে অভিযান পরিচালনা করে বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দা টিম।

তল্লাশিকালে বিমানটির সিট নম্বর ১৯এ, ১৮বি,১৭বি ও ১১ই এর নিচে লাইফ জ্যাকেটের সাথে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৪টি প্যাকেট উদ্ধার করা হয়।

পরে বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে প্যাকেটগুলো খোলা হয়। এতে ৪ কেজি ৫শ ৪০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

যার মধ্যে ৬৯টি ২৪ ক্যারেট চুড়ি, ১১টি চেইন, ২টি লকেট ও ৩টি রিং রয়েছে। আনুমানিক বাজার মূল্য তিন কোটি পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার টাকা।

জব্দকৃত স্বর্ণালংকারগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।