29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকোতোয়ালীতে আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি গ্রেপ্তার

কোতোয়ালীতে আত্মহত্যা প্ররোচনার মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার এলাকায় গেল সাত মাস আগে এক তরুণীর আত্মহত্যার ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামি সমর চৌধুরী প্রকাশ হৃদয়কে (২৩) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৭।

গতকাল শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের টিম।

গ্রেপ্তার সমর চৌধুরী প্রকাশ হৃদয় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গীবাজার এলাকার সুমন চৌধুরীর ছেলে।

র‌্যাব জানায়, আত্মহত্যাকারী তরুণীর সাথে সমর চৌধুরী প্রকাশ হৃদয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম। এরপর তারা একসাথে বিভিন্ন জায়গায় বসবাস করতো।

একপর্যায়ে তারা ফিরিঙ্গিবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে একসাথে থাকা শুরু করেন। কিন্তু ওই তরুণী সমরকে বিয়ের জন্য চাপ দিলে সে ওই তরুণীকে শারীরিকভাবে নির্যাতন করতো।

নির্যাতন সইতে না পেরে গত ২০২৩ সালের ২৭ অক্টোবর ওই তরুণী আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহত তরুণীর মা মামলা দায়ের করেন।

শনিবার দুপুরে গোপন সোর্সের খবরে পাথরঘাটা এলাকা থেকে সমর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।