25.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর টেরিবাজার এলাকা থেকে এক নারীর গলায় ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি ও অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তার হওয়া সজিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে নগরীর টেরিবাজার এলাকা থেকে ওই নারীর গলায় ছুরি ধরে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ঘটনার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ।