25.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামনোয়াখালীর আ’ লীগ নেতা এম এ আজিজ চট্টগ্রামে গ্রেপ্তার

নোয়াখালীর আ’ লীগ নেতা এম এ আজিজ চট্টগ্রামে গ্রেপ্তার

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ আজিজ (৬৭)কে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর কোতোয়ালী থানার পুলিশ হেফাজতে নেয়া হয়।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, চট্টগ্রামে ভাতিজার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে আসেন। সোর্সের কাছে তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে আনা হয়েছে।

ওসি জানান, এম এ আজিজ নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা হাজিপুর হালিম কোম্পানির বাড়ির বাসিন্দা।

সে সাবেক সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের বিশ্বস্ত সহযোগি ছিলেন। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।