27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল আলম গ্রেপ্তার

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল আলম গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব খিতাপচর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নাম্বার ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়ির আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নয়ন (৩০) এবং শাকপুরা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরার কবির আহমদ সারেং বাড়ির মো.সফিকুল ইসলাম আনাছকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।