20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার কাঞ্চনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার জাহেদুল ইসলাম সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সির মালিক বলে জানা গেছে।০

র‌্যাব জানায়, হজ্ব ও ট্রাভেল এজেন্সির আড়ালে জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। একটি চেক প্রতারণা (এনআই অ্যাক্ট) মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহেদুল ইসলামকে গ্রেপ্তারের পর রাতে থানায় হস্তান্তর করে র‌্যাব-৭।

বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।