31.3 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামহোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৮

হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৮

অসামাজিক কার্যকলাপের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় গণি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- হাসান, মেহেদী হাসান কামরুল, আবির হোসেন হৃদয়, রাব্বি, সাদিয়া বেগম, সুইটি আক্তার, রিমি আক্তার ও রিয়া আক্তার সুমি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, গতকাল রাত ১০টায় পুরাতন রেল স্টেশন এলাকায় গণি হোটেলে অভিযান চালানো হয়।

এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৮ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।