20.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার স্লুইচগেইট সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুন) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. ইদ্রিস মিয়া। সে ময়মনসিংহের নান্দাইল থানাধীন উলোহাটি এলাকার মৃত আবদুল খালেকের ছেলে।

ইদ্রিস মিয়া নগরীর পতেঙ্গা তানাধীন নারিকেল তলা এলাকার শাহাবুদ্দিন কলোনীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে।

রেলওয়ে থানা ওসি এস এম শাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

সেখানে গিয়ে দেখেন এক যুবক ট্রেনে কাটা পড়েছে। তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানায় ওসি।