27.1 C
Chittagong
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামবাকলিয়ায় অস্ত্র নিয়ে গ্রেফতার কাশেম

বাকলিয়ায় অস্ত্র নিয়ে গ্রেফতার কাশেম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বেশ কয়েকটি দেশীয় তৈরি অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আবুল কাশেম (৪৮)।

শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সোর্সের তথ্যে বাকলিয়াস্থ বাস্তুহারা ক্ষেতচর এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রামদা, শাবল, দুটি চাপাতি, ছোরা ও এলজি রয়েছে।

শনিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই তোফাজ্জল হোছাইন। তিনি বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।