25.6 C
Chittagong
শনিবার, ১ আগস্ট ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাবোয়ালখালীতে ট্রাকের সাথে সংঘর্ষে বাইক আরোহী নিহত

বোয়ালখালীতে ট্রাকের সাথে সংঘর্ষে বাইক আরোহী নিহত

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাকের সাথে সংঘর্ষে দিগন্ত বড়ুয়া (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি নগরীর চান্দগাঁও বাহির সিগনাল এলাকার তাপস বড়ুয়ার ছেলে।

রবিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরকান সড়কের শাকপুরা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেলে বসা আরেক আরোহী রাতুল বড়ুয়া (৩২) আহত হন। সে নগরীর বাহির সিগনাল এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুইজনকে জরুরি বিভাগে আনলে দিগন্ত বড়ুয়াকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আহত রাতুল বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।