29.4 C
Chittagong
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচান্দগাঁওয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

চান্দগাঁওয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩শ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে চান্দগাঁও খাজা রোডের মুখে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।

আটক মাদক কারবারির নাম মো. হাসান মিয়া (২৪)। সে কুমিল্লা জেলার চান্দিনা কইকুড়ি গ্রামের মৃত মো. আব্দুল সামাদের ছেলে।

আজ রবিবার সকালে আটকের তথ্য নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করে রবিবার (২৪ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।